ভাঙা হারমোনিয়াম

 


ক্যারোলের সাথে গানের সুতোটা
কেটে গেছে। ঘুড়ি আমি ঘড়ির
নিয়মে ঘন্টা, মিনিট, সেকেন্ডের
গর্তে নেমে গেছি আঙ্গুলগুলো দিয়ে
আকাশের হাত খামচে খামচে
নীল জ্যাকেট পরা ফিটফাট আকাশের
হাতের ওপরে এন্টি টিটেনাসের ভ্যাকসিন
নিয়ে কম্পউন্ডারের ছেঁড়া তুলোর মতো
চাঁদমামা লেপ্টে আছে। ভারতে এখন
হৃদয় ছাড়া সবই চীন থেকে ইম্পোর্ট
হয়ে আসে। এ কেমন তিয়েনআনমেন
আমেন আমেন!
গুলির ফুটোর মতো আকাশের তারারা
হাত চিরে আয়ুরেখার মতো ভিয়েতনামের সহযোদ্ধারা।

সন্দীপ চক্রবর্তী
বম্বে
০৭-০৫-২০১৭

Comments

Popular posts from this blog

In March?

Looking at the hat

Ludvik