বহুদূর তর্কের কাব্য


 বহুদূর তর্কের কাব্য


======================================

আকাশের গোলোকধামে শহীদ মিনার প্রবেশ করেছে অবাধ
হয়তো উড্ডীন কৃষ্ণকলি ভেবে- ফুটবল জালে ধরা প্রতিবাদ
আর চকচকে মাছের স্তুপ, অদৃশ্য কৃষ্ণগহ্বর যেভাবে দুহাতে ঢালে
নাগরদোলা গোল গোল ঘুরে যায় নিউক্লিওলাসের যুগপত চালে
সন্নিকর্ষে দিন যায় আকাশপারে, রাত্রি নামে আপেলের নষ্ট টানে
ট্রাম এগোয় কেন্নোর গতিরেখায়, মন গড়ায় কেবলি ভাটার পানে।

সন্দীপ চক্রবর্তী
কসবা, কলকাতা
০৮-০৯-২০১৬

(চিত্রসূত্র: এশার)
 

Comments

Popular posts from this blog

In March?

Looking at the hat

Ludvik